খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র পেল হতদরিদ্ররা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকায় স্থানীয় জনগণের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।

আজ বুধবার দিনব্যাপী এই মানবিক কার্যক্রমে স্থানীয় দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে চিকিৎসাসেবা ও কম্বল বিতরণ করা হয়।

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র পেল হতদরিদ্ররা

সূত্র জানায়, ছোট মেরুং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ শাইকুদ্দিন সাকলাইন-এর নেতৃত্বে মোট ৫৩২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫৭ জন এবং বাঙালি ৪৭৫ জন ছিলেন। ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি শীতজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসাও প্রদান করা হয়।

এরপর একই এলাকায় শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র পেল হতদরিদ্ররা

দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর শেহাবুন সাকিব রুশাদ ও ক্যাপ্টেন হাসনাইন আলভীর তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে মোট ৪০০টি হতদরিদ্র ও অভাবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র ও চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা ও মৌলিক মানবিক চাহিদা পূরণে সেনাবাহিনী নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।