দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, উদ্বোধন করলেন জোন অধিনায়ক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল আমিন।

জানা যায়, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো, জাতীয় সংগীত পরিবেশন এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকসহ অভিভাবকরা এতে অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল আমিন বলেন, তরুণ প্রজন্মকে মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ক্রীড়াচর্চার প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশনাও দেন তিনি।
প্রসঙ্গত, শিক্ষাঙ্গনে সহশিক্ষা কার্যক্রম জোরদার ও তরুণদের সুস্থ ধারায় সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।