বিলাইছড়িতে সাংবাদিকদের সঙ্গে সেনা জোন অধিনায়কের মতবিনিময়
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বিলাইছড়িতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহীন কবির।
সকাল ১১টায় বিলাইছড়ি জোন সদরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর এ কে এম রিয়াজুল আহসান, কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন মো. রিয়াসাত বিন ফেরদৌস, আরএমও ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত সহ অন্যান্য কর্মকর্তারা।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিলাইছড়ি প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অসীম চাকমা, সদস্য মনু মার্মা ও মো. আলী আজগর, বাংলাদেশ বেতার বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি মো. মোজাফফর আহমদ আফজাল, এবং দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি প্রণয় জ্যোতি দেওয়ান।
সভায় জোন অধিনায়ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিলাইছড়ি উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের মতামত নেন। সাংবাদিকরা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
জোন অধিনায়ক সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে সকলের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, এ ধরনের মতবিনিময় সাংবাদিকতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে, যা স্থানীয় শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।