নির্বাচনে যেকোনো অপতৎপরতা রোধে সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে- মেজর জেনারেল ইমদাদুল ইসলাম

নির্বাচনে যেকোনো অপতৎপরতা রোধে সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে- মেজর জেনারেল ইমদাদুল ইসলাম

নির্বাচনে যেকোনো অপতৎপরতা রোধে সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে- মেজর জেনারেল ইমদাদুল ইসলাম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

এসময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সহ দায়িত্ব পালনকারী সরকারি সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবেন। নির্বাচনে ভয়ভীতি প্রদর্শন, শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন যেকোনো তৎপরতা রোধে সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে। এসময় তিনি আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।