পানুয়াছড়া সীমান্তে ফাঁদ পেতে ভারত থেকে আনা ২৪ কেজি গাঁজা জব্দ করল বিজিবি

পানুয়াছড়া সীমান্তে ফাঁদ পেতে ভারত থেকে আনা ২৪ কেজি গাঁজা জব্দ করল বিজিবি

পানুয়াছড়া সীমান্তে ফাঁদ পেতে ভারত থেকে আনা ২৪ কেজি গাঁজা জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম জেলার ভূজপুর থানার পানুয়াছড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারত থেকে আনা ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ পানুয়াছড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় ফাঁদ পেতে এই মাদক উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় বিকেল সাড়ে চারটার দিকে সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর হারবাতলী এলাকায় টহলদল অবস্থান নেয়। আনুমানিক পাঁচটার দিকে ভারত দিক থেকে তিনজন চোরাকারবারী বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ২৪টি ছোট প্যাকেটে রাখা মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক দ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানিয়েছেন, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক তৎপরতা এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিজিবি দিনরাত কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বানও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।