এআই যুগে রাসায়নিক নিরাপত্তা: শাহজালাল বিমানবন্দরে CWC বিষয়ে বিশেষ প্রশিক্ষণ

এআই যুগে রাসায়নিক নিরাপত্তা: শাহজালাল বিমানবন্দরে CWC বিষয়ে বিশেষ প্রশিক্ষণ

এআই যুগে রাসায়নিক নিরাপত্তা: শাহজালাল বিমানবন্দরে CWC বিষয়ে বিশেষ প্রশিক্ষণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং দেশের বিমানবন্দরসমূহে প্রতিরোধমূলক করণীয় সম্পর্কে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাসায়নিক দ্রব্য আমদানির অন্যতম প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস, কার্গো ও কুরিয়ার সেকশনে কর্মরত জনবলের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ‘রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC)-এর উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং বাংলাদেশে বিমানবন্দরসমূহের করণীয়’ শীর্ষক এই প্রশিক্ষণে কিভাবে এআইভিত্তিক প্রযুক্তি প্রথাগত নিরাপত্তা বলয় অতিক্রম করে রাসায়নিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে এবং তা প্রতিরোধে কী ধরনের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ প্রয়োজন—সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস, কার্গো ও কুরিয়ার সেকশনে কর্মরত মোট ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

এআই যুগে রাসায়নিক নিরাপত্তা: শাহজালাল বিমানবন্দরে CWC বিষয়ে বিশেষ প্রশিক্ষণ

প্রশিক্ষণ শেষে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর সদস্য সচিব কমডোর মোঃ মনির উদ্দীন মল্লিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিমুখী ব্যবহারের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনএসিডব্লিউসি ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একই সঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের আত্মসচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী যাতে দেশের অভ্যন্তরে রাসায়নিক দুর্ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি বিমানবন্দরভিত্তিক নিরাপত্তা জোরদারে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দেশের রাসায়নিক নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।