ভোটকেন্দ্রে নাশকতা প্রতিহতে বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশ

ভোটকেন্দ্রে নাশকতা প্রতিহতে বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশ

ভোটকেন্দ্রে নাশকতা প্রতিহতে বিজিবি মহাপরিচালকের কঠোর নির্দেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন যেকোনো নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিত বিজিবির একাধিক নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে স্থাপিত বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্প ঘুরে দেখেন এবং দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর অপারেশনাল সক্ষমতা সরেজমিনে পর্যালোচনা করেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিজিবি মহাপরিচালক সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে তিনি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পর্যাপ্ত সংখ্যক টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দেন।

গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed