লংগদুতে রমজানকে ঘিরে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, শতাধিক পরিবার পেল ইফতার সামগ্রী
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় ও হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর লংগদু জোন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লংগদু জোনের মাল্টিপারপাস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী প্রদান করেন।
এ সময় জোন অধিনায়ক বলেন, “পবিত্র মাহে রমজান উপলক্ষে ছোট পরিসরে হলেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, মসুর ডাল, চিনি, ট্যাংসহ বিভিন্ন শুকনো খাদ্যদ্রব্য।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও অসহায় পরিবারগুলো এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লংগদু জোনের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মো: শাহীনূর আল সাকিব, জেডএসও মেজর আল জাকারিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।