পানছড়িতে বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ৩৯ জন পাহাড়ি পেলেন চিকিৎসাসেবা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে স্থানীয় পাহাড়ি দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধ মণিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুন কচুছড়িমুখ পাড়ায় এই জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্পিং পরিচালিত হয়।

ক্যাম্পে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম উপস্থিত থেকে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
এ সময় অসহায় ও দরিদ্র পাহাড়ি নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এই সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মোট ৩৯ জন স্থানীয় পাহাড়ি বাসিন্দা চিকিৎসাসেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের চিকিৎসা সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের আস্থা অর্জনে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।