বান্দরবানে সাংসদ সাচিংপ্রু জেরিকে গণসংবর্ধনা

বান্দরবানে সাংসদ সাচিংপ্রু জেরিকে গণসংবর্ধনা

বান্দরবানে সাংসদ সাচিংপ্রু জেরিকে গণসংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরিকে গণসংবর্ধনা দিয়েছে বিএনপি, অংগসহযোগী সংগঠনসহ বিভিন্ন পেশা ও স্বেচ্ছাসেবী সংগঠন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় আজ রবিবার বিকেলে এই গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা উপলক্ষে দুপুরের পর থেকে স্থানীয় রাজার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়।

বান্দরবান থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো নিজ বাড়িতে প্রত্যাবর্তন করায় সাচিংপ্রু জেরীকে বান্দরবান জেলা সদরের প্রবেশমুখ কেরানীহাট থেকে বিশাল গাড়ি বহরে রাজার মাঠে নিয়ে আসা হয়। এ সময় বিভিন্ন সম্প্রদায় ও নানা শ্রেনি পেশার মানুষ ফুল দিয়ে বরণ করে নেন নব নির্বাচিত এই সাংসদকে।

রাজার মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ সাচিংপ্রু জেরি, বিএনপি নেতা অধ্যাপক মো: ওসমান গনি, মো নজরুল ইসলাম, খামলাই ম্রো, সাবেকুর রহমান জুয়েলসহ জেলার সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

এ সময় সাচিংপ্রু জেরি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির কান্ডারী হিসেবে তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে পর্যটনসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। বান্দরবানে চারিদিকে পানির জন্য হাহাকার তাই যত দ্রুত সম্ভব পানীয় জলের সংকট দুর করা হবে।

তিনি আরো বলেন, খুব শিগ্রই ফ্যামেলি কার্ড বিতরণ করা হবে। তিনি বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed