যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শহিদ সেনা দিবস

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শহিদ সেনা দিবস

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শহিদ সেনা দিবস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে শহিদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ১৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ঢাকার বনানী সামরিক কবরস্থানে শহিদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শহিদ সেনা দিবস

শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবির মহাপরিচালক এবং শহিদ পরিবারের সদস্যরা।

শহিদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট প্রদান করেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শহিদ সেনা দিবস

এছাড়া দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহিদদের স্মরণে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনাসদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহিদ সেনা দিবস’ পালন করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।