রাঙামাটিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়, ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জোর

রাঙামাটিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়, ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জোর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর সঙ্গে রাঙামাটির সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা রাঙামাটির প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফী-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়, ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জোর

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম জোরদার করা এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে জেলার স্বাস্থ্য খাত, বন বিভাগসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে কাপ্তাই হ্রদ খনন কার্যক্রমে জোর দেওয়া হবে বলে জানান তিনি। পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং শিগগিরই সেগুলোর কাজ শুরু হবে বলেও উল্লেখ করেন।

জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ আসবে। পাশাপাশি বিজু উৎসবের দিনকে জাতীয় ছুটির আওতায় আনার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার চেষ্টা করবেন বলেও জানান তিনি। গুজব প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

রাঙামাটিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়, ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জোর

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরীসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা এবং সে বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed