দীঘিনালা জোনের উদ্যোগে রমজানে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ, উপকৃত ৯০ শিক্ষার্থী ও ১০০ পরিবার
![]()
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা জোনের উদ্যোগে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির আওতায় বোয়ালখালী মাদ্রাসা ও এতিমখানার ৯০ জন শিক্ষার্থীর জন্য চার দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ।
একইসঙ্গে বেতছড়ি ও বাবু ছড়া এলাকায় ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

জোন সূত্রে জানা যায়, বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ৬৮০ কেজি চাউল, ২৭২ কেজি আটা, ১৩৬ কেজি চিনি, ১৩৬ কেজি তেল, ১৩৬ কেজি ডাল, ৫৭ কেজি লবণ এবং ১২ কেজি চা।
অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমজানের সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানানো হয়।

উপকারভোগীরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পার্বত্য এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর আস্থার সম্পর্ক আরও দৃঢ় করবে।
উল্লেখ্য, রমজানকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে বিভিন্ন জোন ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছরই মানবিক সহায়তা কর্মসূচি পরিচালিত হয়ে থাকে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।