আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার সাথে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সৌজন্য স্বাক্ষাৎ

আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার সাথে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সৌজন্য স্বাক্ষাৎ

আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার সাথে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সৌজন্য স্বাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে উভয় নেতা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। আলোচনায় পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি গুরুত্ব পায়।

তারা পার্বত্য জনপদের মানুষের কল্যাণ, শান্তি ও টেকসই অগ্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন মত ও আদর্শের প্রতিনিধিরা জনস্বার্থে একসঙ্গে আলোচনায় বসলে তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় বলেও মত প্রকাশ করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রামে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, পারস্পরিক সম্মানবোধ এবং গঠনমূলক সংলাপের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদারে এ ধরনের সংলাপ ও সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।