সিন্দুকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩ মার্চ) সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের গৃহনির্মাণের জন্য রঙিন ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সুকান্ত মহাজন পাড়ায় যুব লক্ষ্মী ত্রিপুরা নামক এক অসহায় নারীর বসতঘর রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও তার বসতবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করে। .
পরবর্তীতে গৃহহীন পরিবারটির পুনর্বাসনের লক্ষ্যে মঙ্গলবার সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মেজর মোঃ শাইয়েন কাদির রঙিন ঢেউটিন ও পুনরায় নগদ অর্থ প্রদান করেন।
এ সময় স্থানীয় কারবারি, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে সিন্দুকছড়ি জোনের মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, পার্বত্য এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় জনগণের আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।