সিন্দুকছড়িতে ত্রিপুরাদের মহাযজ্ঞে অনুদান ও নিরাপত্তা সহায়তা দিল সেনাবাহিনী

সিন্দুকছড়িতে ত্রিপুরাদের মহাযজ্ঞে অনুদান ও নিরাপত্তা সহায়তা দিল সেনাবাহিনী

সিন্দুকছড়িতে ত্রিপুরাদের মহাযজ্ঞে অনুদান ও নিরাপত্তা সহায়তা দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ ২০২৬) সিন্দুকছড়ি ইউনিয়নের মুড়াপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায় আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের “শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠান উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সেনাবাহিনী।

এ সময় অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী এবং ক্যাপ্টেন মোঃ আসিফ বিন ফারুক উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন। সফল বাস্তবায়নের লক্ষ্যে আয়োজকদের নিকট নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত। এ ধরনের উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

স্থানীয় আয়োজকরা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ও সহায়তা প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে সেনাবাহিনী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।