লংগদু জোনের সহায়তায় এইচএসসি পরীক্ষার্থী সোহাগের ফরম পূরণের সুযোগ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এক এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের সুযোগ পেয়েছেন। মানবিক সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনীর লংগদু জোন তার ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় লংগদু জোনের আরপি পোস্টে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ হোসেনকে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।
লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ-এর পক্ষে জোনের উপ–অধিনায়ক মেজর মো. শাহিনুর আল সাকিব, সোহাগ হোসেনের হাতে নগদ অর্থ তুলে দেন।
সহায়তা পেয়ে সোহাগ হোসেন বাংলাদেশ সেনাবাহিনী ও লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই সহযোগিতা না পেলে তার পক্ষে পরীক্ষার ফরম পূরণ করা কঠিন হয়ে পড়ত।
এ সময় জোন কর্তৃপক্ষ জানান, সেনাবাহিনী সব সময় দেশের মানুষ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সহায়তা করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।