বান্দরবানে সনাতন ধর্মালম্বী সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বান্দরবানে সনাতন ধর্মালম্বী সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বান্দরবানে সনাতন ধর্মালম্বী সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে সনাতন ধর্মালম্বী সেবাইতদের জন্য ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ রোববার সকালে বান্দরবান সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুল হক।

বান্দরবানে সনাতন ধর্মালম্বী সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব আনন্দ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প”-এর জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল, জুনিয়র কনসালটেন্ট অনিক মজুমদারসহ জেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবাইত।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সকলকে নিজ নিজ ধর্ম সম্পর্কে বিশদভাবে জানতে হবে। কোনো ধর্মই কাউকে আঘাত বা হিংসার শিক্ষা দেয় না; প্রতিটি ধর্মই শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি মেনে চলার মাধ্যমে ধর্মীয় পূজা-অর্চনা সম্পন্ন করতে হবে।

আয়োজকরা জানান, ৯ দিনব্যাপী এ প্রশিক্ষণে বান্দরবানের বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবাইত অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে ধর্মীয় রীতিনীতি, সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশু পালন, মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন সংশ্লিষ্ট প্রশিক্ষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।