রাঙ্গামাটিতে ৩ হাজার আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

রাঙ্গামাটিতে ৩ হাজার আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

রাঙ্গামাটিতে ৩ হাজার আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রায় তিন হাজার আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা আনসার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবলং আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের আনসার ও ভিডিপি কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আছলাম সিকদার বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে কর্মরত ভাতাভোগী আনসার, হিল ভিডিপি সদস্য, ইউনিয়ন দলনেতা এবং উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের মাঝে এই উপহার বিতরণ করা হচ্ছে।

রাঙ্গামাটিতে ৩ হাজার আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

তিনি বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবেই ঈদ উপলক্ষে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, উপহার সামগ্রীর মধ্যে পোলাও চাল, চিনি, সয়াবিন তেল, লাচ্ছা ও সাধারণ সেমাই, গুড়া দুধসহ মোট আট ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য রয়েছে। জেলার ১০টি উপজেলার প্রায় তিন হাজার আনসার ও হিল ভিডিপি সদস্যের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *