পার্বত্য তিন জেলা পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

পার্বত্য তিন জেলা পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

পার্বত্য তিন জেলা পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অধিবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক নানা ধরনের বৈষম্য বিরাজ করছে। এসব বৈষম্য দূর করে সকল সম্প্রদায়ের মানুষের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন আইনের কারণে অনেক ক্ষেত্রে স্থানীয় জনগণের নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা সীমিত হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে পার্বত্য অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়।

সংগঠনের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন ধরে এসব পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিষদ পরিচালিত হচ্ছে না, যা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বলে তারা উল্লেখ করেন।

স্মারকলিপিতে দ্রুত পার্বত্য তিন জেলা পরিষদের নির্বাচন আয়োজন, সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এবং বিদ্যমান বৈষম্যমূলক বিধান পর্যালোচনার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের রাঙামাটি জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধূরী ও সদস্য সচিব কাজী মো. জালওয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ-এর রাঙামাটি জেলা আহ্বায়ক আসাদুজ্জামান খান ও সদস্য সচিব আব্দুল মান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং সমঅধিকার প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত জেলা পরিষদ নির্বাচন আয়োজন করা প্রয়োজন। একই সঙ্গে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার দাবিও জানান তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।