বিলাইছড়ির দুর্গম পাংখুয়া পাড়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল সেনাবাহিনী

বিলাইছড়ির দুর্গম পাংখুয়া পাড়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল সেনাবাহিনী

বিলাইছড়ির দুর্গম পাংখুয়া পাড়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বরকলক পাংখুয়া পাড়ায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানির পয়েন্ট স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই উদ্যোগের ফলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সম্প্রতি অপারেশন উত্তরণের আওতায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকার মানুষের তীব্র পানির সংকটের বিষয়টি জানতে পারেন। স্থানীয়রা এতদিন দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহ করতে প্রায় ৩০০ থেকে ৫০০ ফুট নিচে অবস্থিত ঝিরি থেকে পানি আনতে বাধ্য হতেন, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।

এলাকাবাসীর এই দুর্ভোগ বিবেচনায় নিয়ে রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি জোনের উদ্যোগে গতকাল বুধবার (১১ মার্চ ২০২৬) বরকলক পাংখুয়া পাড়ায় একটি পানির পয়েন্ট স্থাপনের লক্ষ্যে টিউবওয়েল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করা হয়।

এই উদ্যোগের ফলে বর্তমানে ওই পাড়ার অন্তত ১২টি পরিবারের ৫৪ জন মানুষ তাদের বসতবাড়ির কাছেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন। ফলে প্রতিদিন দূর পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝিরি থেকে পানি সংগ্রহের কষ্টকর কাজ থেকে তারা অনেকটাই মুক্তি পেয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed