বিশ্বজুড়ে পর্যটন ও বিনোদনকেন্দ্রে হামলার হুমকি ইরানের

বিশ্বজুড়ে পর্যটন ও বিনোদনকেন্দ্রে হামলার হুমকি ইরানের

বিশ্বজুড়ে পর্যটন ও বিনোদনকেন্দ্রে হামলার হুমকি ইরানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের তৃতীয় সপ্তাহে এসে বিশ্বব্যাপী বিনোদন ও পর্যটনকেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলার পরিধি বাড়ানোর হুমকি দিয়েছে ইরান।

দেশটির শীর্ষ সামরিক মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি সতর্কবার্তায় বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত পার্ক, বিনোদন এলাকা এবং পর্যটনকেন্দ্রগুলো এখন থেকে ইরানের শত্রুদের জন্য আর নিরাপদ নয়।

এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, শত্রুদের ওপর চাপ বাড়াতে ইরান মধ্যপ্রাচ্যের বাইরে গিয়েও অসম বা অ্যাসিমেট্রিক কৌশলে হামলা চালাতে পারে।

সম্প্রতি বুধবার ইরানের বৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’-এ ইসরাইলের হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় তেহরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বাড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগারে দুই দফা ড্রোন হামলা চালানো হয়। এতে সেখানে আগুন ধরে যায়। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এই শোধনাগারটিতে প্রতিদিন প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।