টেকনাফে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার সাবরাং এলাকার ক্যাম্পের কাঠি সংলগ্ন লবণের মাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, জানা যায়, জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনজন সন্দেহভাজন ব্যক্তি জেলের ছদ্মবেশে ওই এলাকায় এসে পরে ছদ্মবেশ পরিবর্তন করে লবণ মাঠে শ্রমিক সেজে অবস্থান নেয়।

পরে তারা একটি কালো প্লাস্টিকের বালতি হাতে লবণ মাঠ সংলগ্ন বেড়িবাঁধের কাছে গেলে বিজিবি সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে ধাওয়া দেয়। এ সময় চোরাকারবারীরা বালতিতে থাকা মাদক কাদা মাটির নিচে লুকিয়ে রেখে দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে লবণ মাঠের কাদা মাটির নিচ থেকে বিশেষভাবে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *