টেকনাফে ১৫ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের শাহপরীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সংস্থাটির দাবি, মাদকগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টায় কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানার নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় ১ টি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।