লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৭৪ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৪৯) উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে ৭-৮ জন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে আলী হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের মাথাভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবির তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলির শব্দের প্রেক্ষিতে সকালে বিএসএফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। বিএসএফ জানিয়েছে, ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহটি ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত সোমবার (৬ এপ্রিল) একই সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও প্রাণহানির ঘটনায় সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *