নৌবাহিনী প্রধানের সঙ্গে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নৌবাহিনী প্রধানের সঙ্গে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্ট (QCBSD)-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর আলি খেজাইম এ এফ আল-আদবি। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ ওবায়েদ আল-দোসারি এবং ফার্স্ট লেফটেন্যান্ট নাসের আব্দুল্লাহ আল-হেইদৌস।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের কিউসিবিএসডি-তে প্রেষণে অতিরিক্ত জনবল বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়ের সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, কাতার প্রতিনিধিদলের এ সফর বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *