চীনের হুনান প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

চীনের হুনান প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

চীনের হুনান প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ২১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।

সিসিটিভি এবং সিনহুয়ার প্রতিবেদন অনুসারে, সোমবার (৪ মে) বিকেল ৪:৪০ মিনিটের (০৮৪০ জিএমটি) দিকে বিস্ফোরণটি ঘটে।

এ ঘটনায়, প্রেসিডেন্ট শি জিনপিং একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন বলে মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সবুজ পাহাড়ের পটভূমিতে পরিষ্কার নীল আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

সিনহুয়ার একটি ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া ভবন ও ধ্বংসাবশেষে ভরা একটি বিশাল এলাকা থেকে ঘন ধোঁয়ার মেঘ উঠছে।

সিনহুয়ার তথ্যমতে, প্রায় ৫০০ জন সদস্যের পাঁচটি উদ্ধারকারী দল এবং তিনটি উদ্ধারকারী রোবটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কারখানা চত্বরের ভেতরে থাকা দুটি বারুদ মজুতের গুদাম অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এতে আরও বলা হয়, কর্তৃপক্ষ বিপদজনক এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *