মেধা ও যোগ্যতায় খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১২ জন

মেধা ও যোগ্যতায় খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১২ জন

মেধা ও যোগ্যতায় খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১২ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বুধবার (৬ মে) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর একই দিনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ বোর্ডের কার্যক্রম সম্পন্ন হয়। তিনি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে পুরো প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন।

এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাকসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

জানা গেছে, লিখিত পরীক্ষায় মোট ২৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরে সেখান থেকে ১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়া আরও ২ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে। এটি বাংলাদেশ পুলিশের আধুনিক, জনবান্ধব ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *