শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালার দাবিতে বান্দরবানে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালার দাবিতে বান্দরবানে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালার দাবিতে বান্দরবানে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৮ মে) অনন্যা কল্যাণ সংগঠন (একেএস)-এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় বান্দরবানে সংগঠনটির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও যৌন সহিংসতা প্রতিরোধে বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, দেশব্যাপী নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিশু থেকে বৃদ্ধা—সব বয়সী নারীরাই বিভিন্নভাবে সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছেন। তারা অভিযোগ করেন, নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা বাড়ছে।

বক্তারা সম্প্রতি নেত্রকোনা-এ এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগের ঘটনাকে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ডনাইপ্রু নেলী, মো. আবিদ, মানবাধিকারকর্মী অং চ মং এবং পম্পা রানী খীসা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed