বান্দরবানে ২৭ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি অংসই প্রু মার্মা গ্রেফতার

বান্দরবানে ২৭ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি অংসই প্রু মার্মা গ্রেফতার

বান্দরবানে ২৭ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি অংসই প্রু মার্মা গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে ১৯৯৯ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্তদের একজন অংসই প্রু মার্মাকে দীর্ঘ ২৭ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব-১৫। হত্যাকাণ্ডের পর থেকে তিনি দুর্গম পাহাড়ি এলাকা ও দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (৮ মে) র‍্যাব-১৫ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে বান্দরবান সদর থানার ২নং কুহালং ইউনিয়নের বাকিছড়া তুইক্ষ্যং পাড়া (লামা পাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল। অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামি অংসই প্রু মার্মাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অংসই প্রু মার্মা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া লামাপাড়া এলাকার বাসিন্দা এবং লাজু মার্মার ছেলে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, ১৯৯৯ সালের ওই হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন অংসই প্রু মার্মা। ঘটনার পর থেকেই তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় ধরে নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন স্থানে অবস্থান করলেও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

র‍্যাব-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পলাতক আসামি বর্তমানে কুহালং ইউনিয়নের তুইক্ষ্যং পাড়া এলাকায় অবস্থান করছে। পরে তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed