কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, অস্ত্রসহ আটক ৪

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, অস্ত্রসহ আটক ৪

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, অস্ত্রসহ আটক ৪
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৩ মে) রাত থেকে বৃহস্পতিবার (১৪ মে) ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি লবণবোঝাই ট্রাকও জব্দ করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের সাবরাং এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচারের তথ্য পায় র‌্যাবের একটি আভিযানিক দল। পরে রাত ১১টা ৫ মিনিটে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালিয়ে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাক ও ১০০ মণ লবণ জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, অস্ত্রসহ আটক ৪

গ্রেপ্তাররা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাং এলাকার নুর মোহাম্মদ (৪২)।

অন্যদিকে বৃহস্পতিবার রাত ১টা ৫ মিনিটে ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব-১৫ এর আরেকটি দল। এ সময় স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন, ঈদগাঁও থানার কালীরছড়া এলাকার মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed