আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় গৃহবধূর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় গৃহবধূর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় গৃহবধূর মৃত্যু, বাড়ছে উদ্বেগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় হামের উপসর্গ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সংপ্রং ম্রো উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা পাড়ার বাসিন্দা এবং হংগ্রী ম্রোর মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জ্বর, ফুসকুড়ি ও ডায়রিয়াজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত বুধবার গুরুতর অবস্থায় তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, তার শরীরে হামের উপসর্গ দেখা গেলেও মূলত ডায়রিয়াজনিত তীব্র পানিশূন্যতার কারণেই মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চিকিৎসক ডা. মো. হানিফ বলেন, “রোগীর শরীরে হামের মতো কিছু উপসর্গ থাকলেও সরাসরি হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পানিশূন্যতা তৈরি হওয়াই মৃত্যুর প্রধান কারণ।”

তিনি আরও জানান, আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। অনেকেই বাধ্য হয়ে দূষিত পানি ব্যবহার করায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত দুই মাসে আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে ৫ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে, হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১৩ জন ভর্তি রয়েছেন এবং জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

এ পরিস্থিতিতে দুর্গম এলাকাগুলোতে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *