টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকায় চার দিনব্যাপী “টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

May be an image of dais and text

চার দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ৮৮১ জন গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় উইং কমান্ডার মো. গোলাম মোস্তফা সরকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়া বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন— ভেটেরান বিভাগে ক্যাপ্টেন এম সাখাওয়াত হোসেন (অব.), সিনিয়র বিভাগে লেফটেন্যান্ট কর্নেল ইকবাল এনামুল কবির (অব.), লেডিস বিভাগে মিসেস নিলা আজিজ এবং জুনিয়র বিভাগে মাস্টার আবদুল্লাহ রাফিয়ান কাইয়ুম।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, আর্মি গলফ ক্লাবের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, টুর্নামেন্ট কমিটির সদস্য, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা, খেলোয়াড় ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *