চেঙ্গি নদীতে ১৮০০ মাছের পোনা অবমুক্ত করলো সেনাবাহিনীর নানিয়ারচর জোন

চেঙ্গি নদীতে ১৮০০ মাছের পোনা অবমুক্ত করলো সেনাবাহিনীর নানিয়ারচর জোন

চেঙ্গি নদীতে ১৮০০ মাছের পোনা অবমুক্ত করলো সেনাবাহিনীর নানিয়ারচর জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) নানিয়ারচর উপজেলায় আয়োজিত এ কর্মসূচির আওতায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), রাঙামাটি শাখা থেকে প্রাপ্ত রুই, কাতলা ও মৃগেল প্রজাতির সর্বমোট ১৮০০টি মাছের পোনা নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ এলাকার চেঙ্গি নদীতে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ নদীর প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান বিবেচনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, ক্যাপ্টেন মোঃ তাওসিফ মুসাভভির শাফিন, ক্যাপ্টেন রিজুয়ান মাহমুদ রিজনসহ জোনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নানিয়ারচর জোনের এ পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় জনগণের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *