দেশসেবা ও সমুদ্রজয়ের শপথে নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক

দেশসেবা ও সমুদ্রজয়ের শপথে নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক

দেশসেবা ও সমুদ্রজয়ের শপথে নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতীয় পতাকার প্রতি আনুগত্য, দেশরক্ষার অঙ্গীকার এবং দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন এ-২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক।

বৃহস্পতিবার (২১ মে) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের বুটক্যাম্প প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

May be an image of text

পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পদক ও পুরস্কার বিতরণ করেন।

প্রশিক্ষণে পেশাগত ও সার্বিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মোঃ শাহরিয়ার টুটুল। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ অর্জন করেন মোঃ সামিউল ইসলাম শাকিল এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মোঃ কাদের মিয়া। এছাড়া সেরা চৌকশ মহিলা নাবিক হিসেবে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন মোছাঃ মারিয়া আক্তার।

May be an image of text

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহিদ লেঃ কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তা ও ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার ধারাবাহিকভাবে আধুনিক প্ল্যাটফর্ম সংযোজন করছে। সম্প্রতি নৌবহরে দুটি হেলিকপ্টার ও দুটি আনম্যান্ড এরিয়াল ভেহিকল (ইউএভি) যুক্ত হওয়ার পাশাপাশি হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ও এন্টি-ড্রোন সিস্টেম সংযোজনের কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডসমূহ নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বন্দর ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা, আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেও নৌবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

May be an image of text

নৌবাহিনী প্রধান বলেন, দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি নবীন নাবিকদের উদ্দেশ্যে সততা, শৃঙ্খলা, আনুগত্য ও মূল্যবোধকে ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। একইসঙ্গে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার নির্দেশনাও দেন তিনি।

প্রাণবন্ত ও মনোজ্ঞ কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় অঙ্গনে অন্তর্ভুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নতুন এই ৪৪১ নবীন নাবিকের অন্তর্ভুক্তির মাধ্যমে বাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed