সাজেকে ভয়াবহ বজ্রপাতে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু, একই পরিবারের ৫ জন হাসপাতালে

সাজেকে ভয়াবহ বজ্রপাতে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু, একই পরিবারের ৫ জন হাসপাতালে

সাজেকে ভয়াবহ বজ্রপাতে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু, একই পরিবারের ৫ জন হাসপাতালে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বাঘাইহাট এলাকার ডানে বাইবাছড়া গ্রামে ভয়াবহ বজ্রপাতে ৩ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৫ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম উজ্জল চাকমা (৩ মাস)।

আহতরা হলেন— প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা (৪৮), জেরিন চাকমা (১৫), রেশমি চাকমা (২৮) ও নিজুম চাকমা (৩)। তারা সবাই একই পরিবারের সদস্য এবং ডানে বাইবাছড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে পরিবারের সদস্যরা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত সরাসরি তাদের ঘরের ওপর আঘাত হানে। এতে ঘরের ভেতরে থাকা সবাই গুরুতরভাবে আহত ও অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যদের জ্ঞান ফিরলেও ৩ মাস বয়সী শিশু উজ্জল চাকমাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

দুর্গম পাহাড়ি এলাকায় বৈরী আবহাওয়া ও বজ্রপাতের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাহাড়ি অঞ্চলে বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *