কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধে পুশইনের চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১-এস দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। তবে বিএসএফ সদস্যরা তাদেরকে কাঁটাতারসংলগ্ন স্থানে রেখে দেয়।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পুশইনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করলেও তা বিজিবির বাধার মুখে সফল হয়নি। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *