পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে নানিয়ারচর জোনের আলোচনা সভা

পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে নানিয়ারচর জোনের আলোচনা সভা

পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে নানিয়ারচর জোনের আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচর জোনে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান।

আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক মো. মশিউর রহমান বলেন, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় ফলদ, বনজ ও ফুলের গাছ রোপণের সম্ভাব্য স্থান চিহ্নিত করে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের মতামতও গ্রহণ করা হয়েছে।

সভায় অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বক্তারা সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। প্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ সময় নানিয়ারচর সদর, ইসলামপুর, বগাছড়ি, ঘিলাছড়ি, কুতুকছড়ি এবং বুড়িঘাট ইউনিয়নে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী, বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা জিএম আলমগীর, কুতুকছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. এহিয়া হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *