পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় হামলার দাবি আফগানিস্তানের

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় হামলার দাবি আফগানিস্তানের

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় হামলার দাবি আফগানিস্তানের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগান তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগান বাহিনী পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে কিছু সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় বিমান হামলা চালিয়েছে। কয়েক মাসের মধ্যে এটি কাবুলের প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ভেতরে থাকা কয়েকটি গোপন ঘাঁটিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। তবে হামলাটি কিভাবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান না থাকলেও তাদের কাছে অন্তত ছয়টি বিমান এবং ২৩টি হেলিকপ্টার রয়েছে। অতীতে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ড্রোন ব্যবহারের খবরও পাওয়া গেছে।

তালেবান দাবি করেছে, এসব ঘাঁটি আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমন্বয়ের জন্য ব্যবহার করা হতো এবং অতীতের বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার সঙ্গেও জড়িত ছিল। হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানানো না হলেও তালেবান বলেছে, অভিযানে নির্ধারিত প্রধান লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা হয়েছে।

এদিকে পাকিস্তানের সামরিক ও তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক ক্রমেই খারাপ হয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তান পাকিস্তানবিরোধী সশস্ত্র যোদ্ধা আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা সমস্যা তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।

গত সপ্তাহে পাকিস্তানও আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালায়। তালেবানের দাবি, ওই হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়। অন্যদিকে পাকিস্তান বলেছে, তাদের অভিযানে ২৬ জন যোদ্ধা নিহত হয়েছে।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, আফগানিস্তান তার নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে কোনো হুমকি আর সহ্য করবে না এবং প্রয়োজন হলে সব ধরনের সক্ষমতা ব্যবহার করে হুমকির উৎসকে মোকাবেলা করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *