বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪৭/৩-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত কাজুবাদাম বাগান এলাকায় বিজিবির সদস্যরা পূর্ব থেকেই অবস্থান নেন। এ সময় কয়েকজন চোরাকারবারী মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদের ধাওয়া করলে পাচারকারীরা বহনকৃত ইয়াবার চালান ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *