জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) পিজিআর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পৃথক সময়ে উপস্থিত থেকে রেজিমেন্টের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

May be an image of text

সকালে রাষ্ট্রপতি পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডার এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

May be an image of dais and text that says "UARDS Y3 রমন হতম প্রকি sident 愛 સરু GUARDS"

পরে রাষ্ট্রপতি পিজিআরের কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশে আয়োজিত দরবারে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেজিমেন্টের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের সময় কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচ সদস্যসহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে শহীদ হওয়া সকল সৈনিকের আত্মার মাগফিরাত কামনা করেন।

May be an image of text that says "आापज ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট G"

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে পিজিআরের সদস্যদের আরও দক্ষ, আধুনিক ও পেশাদার বাহিনী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে রাষ্ট্রের আস্থা অটুট রাখারও আহ্বান জানান তিনি।

May be an image of one or more people and text that says "M ৫১তম পতিষ্ঠা বা্চ -२०২५ ন্টি 女 GVARLE GUARDS"

পরে দুপুর ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান এবং পিজিআরের কমান্ডার তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীকেও পিজিআরের একটি সুসজ্জিত গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

এরপর শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পিজিআরের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

May be an image of one or more people

প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত পেশাদারিত্ব, দক্ষতা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছে। তিনি দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের পরিশ্রম, কর্তব্যপরায়ণতা, আত্মত্যাগ ও শৃঙ্খলার উচ্চ প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

May be an image of dais and text

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর পুরো আয়োজন শৃঙ্খলাবদ্ধ, মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

May be an image of ‎text that says "‎בשש ৫১তম ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট‎"‎

প্রসঙ্গত, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করে আসছে। গত পাঁচ দশকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে বাহিনীটি দেশের অন্যতম অভিজাত নিরাপত্তা ইউনিট হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *