সব স্কুলে প্রতিদিন ‘বন্দে মাতরম’ ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল ত্রিপুরা সরকার

সব স্কুলে প্রতিদিন ‘বন্দে মাতরম’ ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল ত্রিপুরা সরকার

সব স্কুলে প্রতিদিন ‘বন্দে মাতরম’ ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল ত্রিপুরা সরকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা সরকার রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের পাঠদান শুরু করার আগে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ এবং এর পরপরই জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গাওয়া বাধ্যতামূলক করেছে।

ত্রিপুরা সরকারের স্কুল শিক্ষা বিভাগ ৩ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের ২৮ জানুয়ারি জাতীয় গানের যথাযথ মর্যাদা, শিষ্টাচার ও সরকারি পরিবেশনা সংক্রান্ত যে নির্দেশনা জারি করেছিল, তার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এ নির্দেশনা রাজ্যের সব সরকারি, সরকার-সহায়তাপ্রাপ্ত ও বেসরকারি স্কুলের পাশাপাশি সরকার-সহায়তাপ্রাপ্ত এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসাগুলোর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।

শিক্ষা বিভাগ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা, জাতীয় সংহতি জোরদার করা এবং জাতীয় প্রতীক সম্পর্কিত নির্ধারিত প্রটোকলের অভিন্ন অনুসরণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিদিন বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে সমবেতভাবে ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়ার মাধ্যমে। এরপর সঙ্গে সঙ্গে পরিবেশন করা হবে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’।

এতে আরও বলা হয়েছে, জাতীয় গান পরিবেশন বা বাজানোর সময় শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সতর্ক অবস্থায় (অ্যাটেনশন) দাঁড়িয়ে থাকতে হবে।

ত্রিপুরা মন্ত্রিসভা গত ২৫ জুন অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করে। পরে অতিরিক্ত সচিব রাজীব দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জারি করা হয় এবং ৩ জুলাই থেকেই নির্দেশনাটি কার্যকর হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *