বন্যা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল বাঘাইহাট সেনা জোন

বন্যা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল বাঘাইহাট সেনা জোন

বন্যা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল বাঘাইহাট সেনা জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধ এবং দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে বিনামূল্যে জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাঘাইহাট জোনের উদ্যোগে করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত করেঙ্গাতলী, বঙ্গলতলী এবং আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ৩০০ জন পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব। বন্যা-পরবর্তী সময়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন জলবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শও দেওয়া হয়।

বন্যা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল বাঘাইহাট সেনা জোন

চিকিৎসা কার্যক্রম চলাকালে স্থানীয় কারবারি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দুর্গম এলাকার মানুষের জন্য সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

সেনাবাহিনী জানায়, দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাঘাইহাট জোন নিয়মিত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকার এম.এ. গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক এবং দুইটিলা ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বন্যাদুর্গত মানুষের জন্য এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বাঘাইহাট জোন জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed