বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, ত্রাণ বিতরণ; পুনর্বাসনের আশ্বাস

বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, ত্রাণ বিতরণ; পুনর্বাসনের আশ্বাস

বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, ত্রাণ বিতরণ; পুনর্বাসনের আশ্বাস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

বন্যাকবলিত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। পরিদর্শনকালে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন, ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনের পর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ও ধারাবাহিকভাবে খাদ্য, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন।

বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, ত্রাণ বিতরণ; পুনর্বাসনের আশ্বাস

পরিদর্শনকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা এবং বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, ত্রাণ বিতরণ; পুনর্বাসনের আশ্বাস

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। কেউ যেন খাদ্য, চিকিৎসা কিংবা আশ্রয়ের অভাবে কষ্ট না পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত সড়ক, বাঁধ ও অন্যান্য অবকাঠামো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাই—সবাই নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed