লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, নানিয়ারচর–লংগদু সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস

লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, নানিয়ারচর–লংগদু সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস

লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, নানিয়ারচর–লংগদু সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল। পরিদর্শনকালে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং নানিয়ারচর–লংগদু সড়ক দ্রুত মেরামতের আশ্বাস দেন।

বুধবার (১৫ জুলাই) প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির চিত্র পরিদর্শন করেন। পরে লংগদু উপজেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে খাদ্যসহ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লংগদু উপজেলার কোনো পরিবার ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হবে না। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

নানিয়ারচর–লংগদু সড়কের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া সড়কটি দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরে লংগদু উপজেলার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবামূলক কার্যক্রমে আরও ব্যাপক উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে সেনাবাহিনীর লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার (দীপু), সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *