‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে’

‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে’

‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর পুনর্নির্মাণ, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে।

তিনি আরও বলেন, সরকার ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করে পর্যায়ক্রমে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করবে এবং কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বাইরে রাখা হবে না।

পরিদর্শন শেষে মন্ত্রী ভরাখালী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং দুর্গত মানুষের খোঁজখবর নেন।

এ সময় বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed