৪৫ বছর পর জিয়াউর রহমানের হত্যাকারী আটক

৪৫ বছর পর জিয়াউর রহমানের হত্যাকারী আটক

৪৫ বছর পর জিয়াউর রহমানের হত্যাকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তাকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে ঢাকায় আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে দক্ষিণ এশীয় ভূরাজনীতি বিষয়ক থিংক-ট্যাংক ‘সাউথ এশিয়ান মনিটর’-এর তৎকালীন নির্বাহী সম্পাদক চন্দন নন্দী প্রথম প্রকাশ করেন যে, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দণ্ডপ্রাপ্ত আসামি মেজর মোজাফফর হোসেন ভারতে অবস্থান করছেন। পরিচয় গোপন রাখার জন্য তিনি ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিলেন এবং সেটি ব্যবহার করেই সেখানে ছদ্মবেশে অবস্থান করছিলেন বলে ভারতীয় ওই সিনিয়র সাংবাদিক তথ্য নিশ্চিত করেছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *