যে কোনো সংকটে সশস্ত্র বাহিনী ও পুলিশ একসঙ্গে কাজ করে: আইজিপি

যে কোনো সংকটে সশস্ত্র বাহিনী ও পুলিশ একসঙ্গে কাজ করে: আইজিপি

যে কোনো সংকটে সশস্ত্র বাহিনী ও পুলিশ একসঙ্গে কাজ করে: আইজিপি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দেশের যেকোনো সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ সবসময় সমন্বিতভাবে কাজ করে আসছে বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। একই সঙ্গে এ ধরনের আন্তঃবাহিনী পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম দুই বাহিনীর মধ্যে পেশাগত সৌহার্দ ও পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৬ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়।

রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) চলমান এএফডব্লিউসি-২০২৬ কোর্সের অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়। এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের নেতৃত্বে ৬২ সদস্যের একটি প্রশিক্ষণার্থী দল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে অংশ নেয়।

পরিদর্শনকালে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মুশফেকুর রহমান।

মতবিনিময় সভার শুরুতে ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন ও ভিশন, মহান মুক্তিযুদ্ধে বাহিনীর অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. মুশফেকুর রহমান বলেন, দেশে যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী ও পুলিশ একযোগে দায়িত্ব পালন করে থাকে। এ ধরনের পরিদর্শন কার্যক্রম দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পেশাগত সম্পর্ককে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক সহযোগিতার জন্য আইজিপিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *