কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি ছাড়ার প্রস্তুতি, তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান

কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি ছাড়ার প্রস্তুতি, তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান

কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি ছাড়ার প্রস্তুতি, নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে আগামী ১৮ জুলাই (শনিবার) বেলা ১১টার পর যেকোনো সময় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের গেট খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জরুরি বিজ্ঞপ্তি জারি করে হ্রদ তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল, যেখানে বাঁধটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাচমেন্ট এলাকায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদের পানির উচ্চতা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে উত্তোলন করে প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে হ্রদের পানির উচ্চতা, উজান থেকে পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া ও পানির প্রবাহের পরিবর্তনের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে। একই সঙ্গে প্রয়োজন হলে পর্যায়ক্রমে গেট আরও বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।

এদিকে বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিয়মিতভাবে নিষ্কাশন করা হচ্ছে।

কর্তৃপক্ষ তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দা, নৌযানচালক, জেলে এবং সংশ্লিষ্ট সবাইকে পরিস্থিতির প্রতি সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *