বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৬’ শুরু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৬’ শুরু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৬’ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ উদ্যোগে ১৩ দিনব্যাপী ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬’-এর উদ্বোধন হয়েছে। রোববার (১৯ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ যৌথ সামরিক মহড়ার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ফরমেশন প্যারা কমান্ডো ব্রিগেড-এর তত্ত্বাবধানে আয়োজিত এ মহড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।

May be an image of text that says "ST TOENGT ENGT UNIT B020 홍수 CISE ΤΙ MRLI2TNING LI. R LI TNING- S MUMASI"

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এ যৌথ প্রশিক্ষণ দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, এটি শুধু একটি সামরিক প্রশিক্ষণ নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

May be an image of ‎text that says "‎EXERCISE TIGER LIGONING EXERCISETIGERLIPTNING LIG NING LIGHTHING STRENGTH 一館 و‎"‎

চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, ‘অনুশীলন টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, পারস্পরিক বন্ধন সুদৃঢ় হবে এবং দীর্ঘমেয়াদে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করছে। সেই সহযোগিতাকে আরও সম্প্রসারণ, যৌথ আভিযানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই এবারের মহড়ার আয়োজন করা হয়েছে।

May be an image of text

এ মহড়ায় যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ড থেকে মোট ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশন থেকে ৯৩ জন সদস্য অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল (স্ট্রাটেজি অ্যান্ড প্ল্যানস), ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার, এসআইঅ্যান্ডটি-এর কমান্ড্যান্ট, দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কূটনীতিক, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *